Friday, May 22, 2026

লকডাউনের সকালেই পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

আজ, বুধবার লকডাউনের সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন পার্ক মেনসন বিল্ডিংয়ে প্যারামাউন্ট টি কোম্পানির কর্পোরেট অফিসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকলের ৫টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা প্রথম ২ নম্বর সেক্টরের চারতলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই প্রথমে অফিসে আটকে পড়া দুই কর্মীকে উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর যায় দমকলে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলকর্মীরা প্রাথমিক ভাবে জানান, রাতভর সার্ভার রুমে এসি চলছিল। তাতে শট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লাগে। তবে এটা একান্তই প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...