Sunday, May 17, 2026

লকডাউনেও খোলা যাদবপুরের রান্নাঘর, মেনুতে বাসন্তী পোলাও-পনির বাটার মশালা!

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বের শুরু থেকেই পথে নেমেছেন তাঁরা। উদ্দেশ, চরম আর্থিক সংকটের মধ্যে বিপদে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো। তাঁদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়া। সেখান থেকেই জন্ম বামেদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের। যেখানে মাত্র ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলার খাবার পাবেন। একেক দিন একেক রকম আইটেম।

স্থানীয় সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তের নেতৃত্বে শ্রমজীবী ক্যান্টিন এখন আর শুধু মহামারী কিংবা আমফান পরবর্তী বাংলার কঠিন পরিস্থিতির জন্য নয়, এই শ্রমজীবী ক্যান্টিন সারাবছর অসহায় গরীব মানুষের ক্ষুধা নিবারণের জন্য।

বৃষ্টি হোক, অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগ কিংবা লকডাউন, বামেদের শ্রমজীবী ক্যান্টিন আছে শ্রমজীবী ক্যান্টিনেই। ঠিক যেমনভাবে আজ সাপ্তাহিক লকডাউনের দিনেও শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রায় সাড়ে ৪৫০ জন মানুষ দুপুরের খাবার সংগ্রহ করলেন। এদিন যাদবপুরের রান্নাঘরের মেনুতে ছিল বাসন্তী পোলাও। সঙ্গে পনির বাটার মশালা!

আর লকডাউনে বৃষ্টি মাথায় নিয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা এমন মানবিক কর্মসূচিকে বাস্তবায়িত করছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...