Friday, June 26, 2026

মর্মান্তিক ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২

Date:

Share post:

লকডাউনের দুপুরবেলায় মর্মান্তিক ঘটনা আলিপুর চিড়িয়াখানা চত্ত্বরে। বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। আর একজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গিয়েছে, এদিন দুপুরে পায়োনিয়ার নামে একটি বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপনের বিল বোর্ড লাগাতে লোহার রড দিয়ে খুঁটি তৈরি করে কাজ শুরু করেছিল। হাতির এনক্লোজার গায়ে এই বিল বোর্ড লাগানো হচ্ছিল। প্রবল বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলেই তড়িদাহিত হন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাড়িনী ঘোষ ও প্রদীপ দাস ভদ্রর। তিনজনকেই সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কর্মীর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে ওয়াটগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে। কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকার মানুষ প্রবল ক্ষুব্ধ।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...