Sunday, May 17, 2026

গঙ্গায় স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের

Date:

Share post:

জমা জলের জের। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ২ যুবকের। ঘটনাস্থল শিবপুর বি ই গার্ডেন।

জানা গিয়েছে সুমন শর্মা ও শ্রীকান্ত দাস নামে দুই যুবক এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে যাচ্ছিল। রাস্তায় জল জমে গিয়েছিল টানা বৃষ্টির কারণে। রাস্তা পার হওয়ার সময় ইলেকট্রিক পোস্ট ধরে পেরোনোর চেষ্টা করতেই মরান্তিক এই দুর্ঘটনা। সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রীকান্ত। দুজনকেই হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। লাইট পোস্ট তড়িদাহিত হওয়ার জন্য এলাকার মানুষ সিইএসসিকে দায়ী করেছে। তারা কোনওরকমের রক্ষাণাবেক্ষণ করে না বলে অভিযোগ। ঘটনা ঘিরে এলাকার মানুষ ক্ষুব্ধ।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...