Friday, May 15, 2026

ভারতে করোনার বলি ৫৫ হাজারের দোরগোড়ায়

Date:

Share post:

করোনার প্রকোপ থেকে কিছুতেই মুক্তি নেই। দেশজুড়ে মারণ ভাইরাসের দাপাদাপি অব্যাহত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৬৮,৮৯৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি, এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৮৩ জন রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯ লক্ষ ০৫ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৪৯ জন রোগীর। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ০২৮ জন। ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৭ জন করোনাজয়ী।

বিস্তারিত জানতে, ক্লিক করুন👉https://m.facebook.com/story.php?story_fbid=1572673012894428&id=851611755000561&sfnsn=wiwspmo&extid=NpyIrMUdDtZD0Or3

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...