Monday, March 2, 2026

অর্জুন সিংয়ের পাশে কতটা থাকবে দল? টানাপোড়েন রাজ্য বিজেপিতে

Date:

Share post:

অর্জুন সিংয়ের ঘাঁটিতে তল্লাশি করেছে রাজ্য পুলিশ। অভিযোগ, পুরসভা ও সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারির তছরূপ।

এখন প্রশ্ন হল বিজেপির এই ডাকসাইটে সাংসদের পাশে কতটা থাকবে দল? এখনও পর্যন্ত রুটিন বিবৃতির বাইরে কিছু দেখা যায়নি। রাস্তায় নেমে প্রতিবাদ দূরের কথা।

জানা গিয়েছে এনিয়ে বিজেপিতে দ্বিমত স্পষ্ট।
সূত্রের খবর, একটি মহল অর্জুনের পাশে থেকে কড়া প্রতিবাদের পক্ষে। তারা দিল্লিকেও বলেছে। এদের বক্তব্য, অবিলম্বে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে পাল্টা আঘাত শুরু হোক।

অন্য শিবিরের খবর, এঁরা রুটিন রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব দিয়ে বিবৃতির বাইরে যেতে চান না এখনই। এঁদের যুক্তি, এটা তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূল লড়াই। এতে জড়ালে বিজেপির ক্ষতি। তাছাড়া তদন্তে কী উঠে আসছে না দেখে আগ বাড়িয়ে বেশি খেললে পড়ে মুখ পুড়তে পারে। এঁরা সংযত থেকে বিজেপির মূল রাজনীতিতে ফোকাস রাখার পক্ষে।

এদিকে, বিজেপি শিবিরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই নিয়ে বিভ্রান্তির কথা। সভাপতি দিলীপ ঘোষ এনিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন।

spot_img

Related articles

বিশ্বকাপে লেজার শো নিয়ে ক্ষোভ প্রকাশ, সিএবির উদ্যোগ নিয়েই প্রশ্ন তুললেন সানি-শাস্ত্রী

রবিবারসীয় মেগা ম্যাচে ইডেনের দর্শকদের ভরপুর বিনোদনের আয়োজন করেছিল সিএবি। ম্যাচের দুই ইনিংসের বিরতিতে হয়েছিল জমকালো লেজার শো(laser...

SIR মামলা যে বিচারপতির অধীনে ভোটারলিস্টে তাঁর নামই ভুল! কমিশনকে নিশানা অভিষেকের

এসআইআর মামলার শুনানিতে নামের গরমিল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। আশ্চর্যজনকভাবে এবার চূড়ান্ত ভোটার তালিকায়...

কলকাতা-কল্যাণী সংযোগকারী সড়কপথ উদ্বোধন মুখ্যমন্ত্রীর, SIR আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র

দোল উৎসবের প্রাক্কালে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kolkata Kalyani Super Highway) ৪৫ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সড়কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা...

“গত ছয় মাস ধরে দলে জায়গা পাননি…” সঞ্জুর ইনিংস দেখে বিরাট সার্টিফিকেট সৌরভের

সঞ্জু স্যামসনকে বিরাট সার্টিফিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)। রবিবার মায়াবী ইডেনে সঞ্জুর(Sanju Samson)রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন সৌরভ। সোমবার সিআইআই...