Friday, May 15, 2026

জাতীয় পতাকার আদলে জন্মদিনের কেক কেটে বিতর্কে তৃণমূল নেত্রী

Date:

Share post:

ভারতের জাতীয় পতাকার আদলে বানানো কেক। সেই তেরঙ্গা কেক কেটেই জন্মদিন পালন করা হল মালদহের এক তৃণমূল নেত্রীর। এই কাজের পর জাতীয় পতাকা অবমাননা করার দায়ে সমালোচনায় মুখর জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা।

অভিযোগ, তেরঙ্গা জাতীয় পতাকার আদলে কেক তৈরি করে ছুরি দিয়ে সেই কেক কেটে জন্মদিন পালন করেন মালদহের তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরি। তিনি আবার প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরীর ভাগ্নি। জাতীয় পতাকার আদলে কেক কেটে এই বিনোদন করা নিয়ে সমালোচনায় সরব জেলার রাজনৈতিক নেতা-কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবী মহল। শুক্রবার রতুয়ায় শেহনাজ কাদেরি নিজের জন্মদিন পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়ার তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের করতালির মাধ্যমে জাতীয় পতাকার মত বানানো কেক কাটা হয়। পরে বিতর্কের আঁচ পেয়ে কাদেরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এব্যাপারে তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার বলেন, এই ধরনের ঘটনা আদৌ সমর্থনযোগ্য নয়। দল এর ব্যাখ্যা চাইবে। জাতীয় পতাকার অবমাননা তৃণমূল বরদাস্ত করে না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...