Saturday, May 16, 2026

সৌরভের ভবিষ্যৎ আটকে সুপ্রিম কোর্টে, থেমে নেই আইপিএল ১৪-র পরিকল্পনা

Date:

Share post:

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ আটকে সুপ্রিম কোর্টে। তাঁকে কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে, নাকি বিসিসিআই বোর্ডের মসনদে আরও খানিকটা থাকার সময় পাবেন? তা প্রায় অজানা। তবে তার জন্য কি ভবিষ্যতের পরিকল্পনা থেমে থাকবে? একেবারেই নয়। মহামারি আবহে ইতিমধ্যেই আইপিএল খেলতে আরব আমিরশাহী পাড়ি দিয়েছেন ধোনি-রোহিত-কোহলিরা। এর মধ্যেই আগামী বছরের আইপিএলের চিন্তাভাবনা শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ জানালেন, নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ। ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলিরা। সেখান থেকে ভারতে ফিরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তারপরই এপ্রিলে শুরু হবে আইপিএল ১৪।

পাশাপাশি বিসিসিআই প্রেসিডেন্ট জানান, ক্রিকেটারদের সুরক্ষার সবদিক মাথায় রেখেই এগোনো হবে।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...