Saturday, June 13, 2026

বিশ্বভারতী কাণ্ড: সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে বিজেপির যুব মোর্চা

Date:

Share post:

বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজভবনে গেল বিজেপির যুব মোর্চা। পাশাপাশি স্থানীয় বিধায়ক-সহ ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্মারকলিপি জমা দেয় তারা।

এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, “বিশ্বভারতীর জমি দখল করতে হামলা চালানো হয়েছিল। নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক।” অনুপম হাজরা, সৌমিত্র খাঁ প্রতিনিধি দলের সদস্যরা দাবি করেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতীতে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঠিকা সংস্থার যন্ত্রপাতি ভাঙচুর, নির্মীয়মাণ পাঁচিল ভাঙা হয়। পাঁচিল দেওয়ার প্রতিবাদে মিছিল করেন স্থানীয়রা। মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। তাতেই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও বিধায়ক সাফ জানান, প্রাক্তনী হিসেবেই উপস্থিত হয়েছিলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু বৈঠক ডাকেন। কিন্তু সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কেউ যাননি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...