Sunday, May 3, 2026

সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির

Date:

Share post:

ভাইরাস সংক্রমণ ও লকডাউনের জেরে গত মার্চ থেকে টানা বন্ধ ছিল মন্দির। জুলাই মাসে দিন সাতেকের জন্য মন্দির খোলা হলেও সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় তা ফের বন্ধ করে দেওয়া হয় । এবার  ভক্তদের আশ্বস্ত করে সোমবার থেকে খুলছে তারাপীঠ মন্দির।

সংক্রমণের কারণে কৌশিকি অমবস্যা দিনও বন্ধ ছিল মন্দির। তবে শনিবার গণেশ পুজোর দিন মন্দির কর্তৃপক্ষ বৈঠকে করেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সোমবার থেকে ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তবে মন্দির খুললেও থাকছে নিয়ম। ১০ জনের বেশি ভক্তের একসঙ্গে প্রবেশ নিষেধ, পুজো দেওয়ার উপরে নিষেধাজ্ঞা ও জনসমাগম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ জনিয়েছে, অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ করে রাখা সম্ভব নয়। তাই সংক্রমণ কমতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর জন্য সবরকম সরকারি বিধিনিষেধ পালন করা হবে।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে