Friday, April 3, 2026

মানুষ ও পণ্য যাতায়াতে কোনও বাধা নেই, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Date:

Share post:

রাজ্যের মধ্যে এবং আন্তঃরাজ্যে মানুষ এবং পণ্য চলাচলে যাতে বাধা দেওয়া না হয়, সে ব্যাপারে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্র। যেসব দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের চুক্তি রয়েছে সেখানেও নির্দেশিকা মেনে চলতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠিতে উল্লেখ করেছেন, এক্ষেত্রে কোনও অনুমতিপত্রের প্রয়োজন নেই।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলায় যেতে কোনও বাধা নেই। বাংলাদেশ, ভুটান এবং নেপাল সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ। এই তিন দেশ ভারতের কাছে বৈদেশিক বাণিজ্য ও কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত বাণিজ্যে কোনও অভিযোগ দিল্লিতে জমা পড়েছে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, মহামারির প্রভাব যেসব রাজ্যে বেশি পড়েছে, সেই রাজ্যগুলিতে যাতায়াত নিয়ে আপত্তি আছে এরাজ্যের। অজয় ভাল্লা ওই নির্দেশিকায় উল্লেখ করেছেন, বিনা বাধায় চলাচল নিয়ে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য বাধা সৃষ্টি করলে তা বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রকে অমান্য করা হবে। যদিও এই নবান্নের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...