Thursday, June 4, 2026

বিএসএফের জালে ৬০০ কেজি পদ্মার ইলিশ

Date:

Share post:

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে পদ্মার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ৬০০ কেজি ইলিশ আটক করেছে বিএসএফ।

মুর্শিদাবাদের সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের পোস্ট ফারজি পাড়ায় বাংলাদেশ থেকে পদ্মা নদী দিয়ে ভারতে পাচার হওয়া ওই মাছ আটক করা হয়েছে। ২২ অগাস্ট বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছ থেকে খবর পেয়ে সীমান্ত ফাঁড়ি চারভদ্রার কোম্পানি কমান্ডার এবং বর্ডার ফাঁড়ি ফারজিপাড়া পোস্ট কমান্ডার একটি বিশেষ দল পাঠান সীমান্ত অঞ্চলে। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে নদীতে দ্রুত বোট নিয়ে সন্দেহজনক স্থানের দিকে এগিয়ে যায় একটি দল। বিএসএফের স্পিড বোটটি দেখেই ৪-৫ জন চোরাচালানকারী নদীতে লাফ দিয়ে পালায়। ওই পটির সঙ্গে থাকা কাটা পাটের বান্ডিল জল থেকে টেনে বের করলে, তার নীচে বস্তাগুলিতে মাছ পাওয়া যায়। বাংলাদেশ থেকে ভারতে আসা যে ৬০০ কেজি ইলিশ আটক করতে সফল হয়েছে বিএসএফ। তার আনুমানিক মূল্য ৯,৬০,০০০ টাকা বলে খবর।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...