Wednesday, June 3, 2026

ক্রলির ব্যাটিং দাপটে মুগ্ধ সৌরভ

Date:

Share post:

পরিবর্ত ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন জ্যাক ক্রলি।পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ফের তিনি স্বমহিমায় । প্রথম ইনিংসে তাঁর ব্যাটিংয়ের দাপট দেখে মুগ্ধ বিশ্বের ক্রিকেটেপ্রমীরা।
বেন স্টোকসের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পেয়েছিলেন তিনি । অধিনায়কের আস্থা বাড়িয়ে হাফসেঞ্চুরি করেছিলেন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৭ রান করেছেন ২২ বছর বয়সি ব্যাটসম্যান।  ক্রলির ব্যাটিং দাপট মুগ্ধ করেছে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তাঁর টুইট, ‘‘ব্যাটিং অর্ডারের আদর্শ তিন নম্বর পেয়ে গিয়েছে ইংল্যান্ড। দেখে মনে হল খুব ভাল ক্রিকেটার। সব ফর্ম্যাটে ওকে দেখার জন্য মুখিয়ে আছি।’’
প্রসঙ্গত, স্পিনারদের বিরুদ্ধে সাবলীল হওয়ার জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি । সেটা যে তার উপকারে লেগেছে তা তার ব্যাটিং প্রতিফলনেই স্পষ্ট । প্রথম দিনের শেষে খোদ ক্রলি বলেছেন, ‘‘ভারতে গিয়ে স্পিন খেলার পাঠ নিয়ে আমি উপকৃত। নিজের ব্যাটিংয়ে উন্নতি লক্ষ্য করেছি।’’

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...