Saturday, April 18, 2026

সুশান্ত কাণ্ডে নয়া মোড়, ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে সিবিআই। এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ময়নাতদন্তের ১২ থেকে ১৫ ঘণ্টা আগে মৃত্যু হয় অভিনেতার। গলায় ফাঁস দেওয়ার জন্য যে কাপড় ব্যবহার করা হয়েছে, তা ২০০ কেজি ওজন তুলতে সক্ষম বলে জানা গিয়েছে।

রবিবার সুশান্তের ফ্ল্যাটে তদন্তের জন্য যান সিবিআই অফিসাররা। এদিন সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানি, দীপেশ, রাঁধুনি নীরজ, ফ্লাটের মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসা করা হয় কীভাবে ভাড়ার টাকা দিতেন অভিনেতা। তাঁদের ডিআরডিও গেস্ট হাউসে নিয়ে গিয়ে জেরা করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার সিদ্ধার্থ পিঠানিকে এবং নীরজকে তৃতীয়বার জেরা করা হয়। জানা গিয়েছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বসিয়ে জেরা করে সিবিআই। তাঁদেরকে আলাদা আলাদাভাবে বসিয়ে জেরা করা হচ্ছে বলে খবর।

 

Related articles

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...