Friday, June 26, 2026

ভোটের বাদ্যি বাজিয়ে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে নামছে নির্বাচন কমিশন

Date:

Share post:

ঘর গোছানোর কাজ শুরু করে দিলো ভারতের নির্বাচন কমিশন৷ কমিশন বাংলায় ঠিক সময়েই ভোট সেরে ফেলতে চাইছে৷

আগামী ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

এক বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়ার কাজ চলবে। গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২ জন। এবার নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে ভোটার সংখ্যা৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কারও মৃত্যু হলে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কোনও ভোটারের নামের বানান বা ঠিকানা পরিবর্তনের জন্য পূরণ করতে হবে ৮ নং ফর্ম।
কমিশন একইসঙ্গে জানিয়েছে, করোনা- প্রোটোকল মেনেই খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া চালানো হবে৷
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রাথমিক কাজগুলি শেষ করে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নাম সংযোজনের প্রক্রিয়া নাও হতে পারে। প্রতি রবিবার বুথে বুথে বিএলও, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা থাকবেন। সেখানেই গোটা প্রক্রিয়া চলবে। ২০২১-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...