Sunday, May 17, 2026

বিহারের ভোটে জোটের নেতা নীতীশই, স্পষ্ট জানালেন বিজেপি সভাপতি নাড্ডা

Date:

Share post:

আসন্ন বিহার বিধানসভা ভোটে নীতীশকুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। স্পষ্ট করে দিলেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এর অর্থ ক্ষমতায় এলে নীতীশই ফের মুখ্যমন্ত্রী হবেন। রবিবার নাড্ডা বলেন, জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট করেই বিহার বিধানসভা ভোটে আমরা লড়ব এবং জিতব। বিজেপি যে বিহারে দুই শরিককে নিয়েই চলতে চায় এবং শরিকি জোট মসৃণভাবে টিঁকিয়ে রাখতে চায়, বুঝিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি। নভেম্বরে ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে নীতীশের জেডিইউয়ের সঙ্গে রামবিলাস পাশোয়ানের এলজেপির মতবিরোধ কোনও অবস্থাতেই বাড়তে না দিয়ে জোটকে মসৃণ রাখতে এখন থেকেই সক্রিয় বিজেপি। নাড্ডা এদিন জানিয়েছেন, যে আসনে যে দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে সেই দল প্রার্থী দেবে। তিনি বলেন, বিজেপি নেতা-কর্মীরা শুধু নিজেদের দলের প্রার্থী নয়, শরিকদের জেতাতেও সর্বতোভাবে চেষ্টা করবে ।

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...