Sunday, May 17, 2026

বধূর অস্বাভাবিক মৃত্যু, আটক মৃতার স্বামী

Date:

Share post:

বেলঘড়িয়া নয়াপল্লি যতীন দাস নগরে এক বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতার স্বামীকে আটক করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। বেলঘড়িয়া যতীন দাস নগরে বিকেল ৫ টা নাগাদ স্থানীয়রা জানতে পারেন নন্দদুলাল সাহার স্ত্রী সোমালিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যান নন্দদুলাল। সেখানে সোমালিকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু ঘটনায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। বেলঘড়িয়া থানায় খবর দেন তাঁরা। পুলিশ সাগর দত্ত হাসপাতাল থেকে মৃতার স্বামীকে আটক করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতার বাপের বাড়ির লোক ও প্রতিবেশীদের অভিযোগ, ওই বধূকে গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছেন তাঁর স্বামী। স্ত্রীর সঙ্গে নন্দদুলালের সম্পর্ক ভালো ছিল না। বেশ কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারার স্থানীয় লোকাল ক্লাবে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ সোমালি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...