Sunday, April 19, 2026

দুই দেশের মৎস্যজীবীদের ত্রাস, পুলিশের জালে জনাব

Date:

Share post:

জনাব বাহিনী এই নামটাই আতঙ্কের সৃষ্টির জন্য যথেষ্ট। সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবীদের ত্রাস হয়ে উঠেছিল ওই বাহিনী। ওই বাহিনীর পান্ডা জনাব বাইন ওরফে সুমন সর্দারকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ খবর, সুন্দরবনের মৎস্যজীবীদের টার্গেট করতেন জনাব। জঙ্গলের খাঁড়ি, নদীপথে ভারত-বাংলাদেশের মৎস্যজীবীদের উপরে হামলা চালানো হতো। মাছ, কাঁকড়া, মধু লুট করত তাঁদের থেকে। এমনকী অপহরণ করে মুক্তিপণও আদায় করা হতো। দিন কয়েক আগে জনাব বাংলাদেশের কয়েকজন মৎস্যজীবী কে অপহরণ করে। আটকে রাখে তাঁদের নৌকা। ৭ লক্ষ টাকা মুক্তিপণও আদায় করে জনাব ও তাঁর দল।

এই ঘটনার পরে তৎপর হয় বাংলাদেশের পুলিশ। জানা গিয়েছে জনাব তাঁর দলবল নিয়ে ভারতে গা ঢাকা দেয়। বাংলাদেশ পুলিশের থেকে খবর অভিযানে নামে হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানায়। তল্লাশি করতে গিয়ে হেমনগরের বাসিন্দা ইউসুফ সর্দার এবং বাংলাদেশের শ্যামনগরের বাসিন্দা ফারুক গাজিকে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জনাবের বসিরহাটের ঠিকানা মেলে। কিন্তু নাম মেলাতে পারছিল না পুলিশ। পরে বোঝা যায় সুমন নামে বসিরহাটে থাকতেন তিনি। রবিবার রাতে বসিরহাটের ধলতিথা থেকে গ্রেফতার করা হয় জনাবকে।পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের সাতক্ষিরায়। নাম ভাঁড়িয়ে বসিরহাটে থাকতেন তিনি। এমনকী দুই দেশের পরিচয় পত্র আছে তাঁর কাছে।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...