Saturday, June 20, 2026

সুশান্ত মামলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

সুশান্ত মামলায় এবার অভিনেতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। এদিন ডিআরডিও গেস্ট হাউসে হাজির হন সন্দীপ। একইসঙ্গে রুম মেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নীরজ, বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। সূত্রের খবর, সোমবার সিবিআইয়ের তদন্তকারী দল ও ফরেন্সিক দলের মধ্যে দু’ দফা বৈঠক হয়। তখনই জিজ্ঞাসাবাদে পাওয়া বয়ান ও ফরেন্সিক রিপোর্টের গরমিল ধরা পড়ে বলে জানা গিয়েছে। তিন জনের বয়ানে অসঙ্গতির খবর আগেই সামনে এসেছে। মঙ্গলবার বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে যাবে ফরেন্সিক দল।

ঘটনার পুনর্নির্মাণের জন্য আগেই বান্দ্রার ফ্ল্যাটে যায় তদন্তকারী অফিসার ও ফরেন্সিক দল। ফ্যানের সঙ্গে নিজে একা ঝুলে পড়া সম্ভব কি না তা খতিয়ে দেখা হয়। তদন্তে সিবিআই জানতে পেরেছে ফ্যান ও বিছানার তোষকের দুরত্ব ৫ ফিট ১১ ইঞ্চি। সূত্রের খবর, ডা. সুধীর গুপ্ত ও তাঁর দলের তৈরি ভিসেরা ও ময়নাতদন্ত রিপোর্ট ফের খতিয়ে দেখা হবে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...