Sunday, May 17, 2026

দূরবীন দিয়েও খোঁজ পাবে না মমতার প্রতিপক্ষের! বিজেপিকে খোঁচা নুসরতের

Date:

Share post:

দেশের তরুণ প্রজন্মের পালস বুঝতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী প্রজন্মকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী! সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্যের পর ফের সরব তৃণমূলের অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। এবার রাজ্য বিজেপিকে কটাক্ষ করলেন বসিরহাটের সাংসদ। একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কোনও মুখকে সামনে না রেখে ভোটের লড়াইয়ে যাবে বিজেপি। একথা জানিয়ে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বঙ্গ বিজেপির এই অবস্থানকেই এবার খোঁচা দিলেন নুসরত।তাঁর কথায়, “বিজেপি আসলে ভয় পেয়েছে বিজেপি।”

প্রসঙ্গত, ভিনরাজ্যের রাজ্যপালের মেয়াদ শেষ করে ফের বাংলায় বিজেপির ছাতার তলায় সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন তথাগত রায়। তারপর থেকেই জল্পনা, বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতিই নাকি একুশে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে
সেই জল্পনায় জল ঢেলে দিন তিনেক আগে বিজয়বর্গীয় বলেছিলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলায় বিধানসভা নির্বাচনে লড়াই করে জিতবে বিজেপি। জয়ের পর পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঠিক করা হবে।

এরপরই নুসরত টুইটারে একটি দূরবীনে চোখ রাখা মোদির একটি ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ নুসরত লেখেন “এটাই আদতে বিজেপির আসল চিত্র। বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে এভাবেই কাউকে খোঁজা! ভয় পেয়েছে বিজেপি।”

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...