Saturday, June 27, 2026

নারদা কাণ্ডে ফের সক্রিয় ইডি! যা বললেন ম্যাথু-ববি

Date:

Share post:

নারদা কাণ্ডে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফের এই মামলায় অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে। যেখানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকফিরহাদ হাকিমেরও আয়-ব্যয় ও সম্পত্তির হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “ইডি আয়-ব্যয় এবং সম্পত্তির হিসাব চেয়ে পাঠিয়েছে। আমি তাদের উত্তর দিয়েছি। সেটা ওরা দেখে নেবে। আসলে একুশের নির্বাচনের আগে এসব অনেকেই কিছুই হবে। বিজেপি সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির রাজনীতিকরণ করে দিয়েছে। নির্বাচন আসবে যাবে। সরকার ভাঙবে-গড়বে। কিন্তু সংস্থাগুলির এভাবে রাজনীতিকরণ করাটা ঠিক নয়। এতে সংস্থার সুনামে দাগ লাগে।”

তিনি আরও বলেন, “কোনও তদন্তে যখন অন্য এজেন্সিগুলি
ব্যর্থ হয়, তখন সিবিআই কিংবা ইডিকে কাজে লাগানো হয়। কিন্তু কথায় কথায় এদের নামিয়ে সংস্থার গুরুত্ব কমে যায়। বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসক দল সব ক্ষেত্রেই এজেন্সি ব্যবহার করছে রাজনীতি করার জন্য। ওই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে, সিবিআই তোতা পাখি।”

অন্যদিকে, তাঁর মস্তিষ্ক-প্রসূত নারদা স্ট্রিং অপারেশন নিয়ে ইডি নতুন করে নড়েচড়ে বসায় বেজায় খুশি নারদকর্তা ম্যাথু স্যামুয়েলস। তাঁর কথায়, “ইডি অভিযুক্তদের সম্পত্তির হিসেব চেয়ে নোটিশ পাঠনোয় আমি খুশি। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...