Saturday, March 14, 2026

একদিনে তিন আদিবাসীর মৃত্যু বীরভূমে

Date:

Share post:

তিন আদিবাসীর মৃতদেহ উদ্ধার বীরভূমে। জেলার মহম্মদ বাজার থানার সেওরাকুড়ি এবং সিউড়ি ২ নং ব্লকের পারুই থানার ইমাদপুর গ্রামে। মৃতদেহগুলি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মহম্মদ বাজার থানার সেওরাকুড়ি থেকে রক্তাক্ত অবস্থায় প্রথম মৃতদেহটি উদ্ধার করা হয়। মোলবাগান এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর ওই ব্যক্তির নাম সমর হাঁসদা। পরিবারের অভিযোগ ৩৫ বছরের সমরকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে সিউড়ি ২ নং ব্লকের পারুই থানার ইমাদপুরে দুই আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। ৩৫ বছর বয়সী মিলন হেমরম এবং ২৫ বছর বয়সী রতন সরেন রক্তাক্ত অবস্থায় ইমাদপুর থেকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, ইমাদপুর আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...