Saturday, May 16, 2026

কীভাবে মর্গে ঢুকলেন রিয়া? জানতে চাইল মহারাষ্ট্রের রাজ্য মানবাধিকার কমিশন

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরের দিন তাঁকে দেখতে কুপার হাসপাতালের মর্গে ঢোকেন রিয়া চক্রবর্তী। কীভাবে অভিনেত্রী মর্গে ঢোকার অনুমতি পেলেন সেই প্রশ্ন আগেই উঠেছে। এবার এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং মুম্বই পুলিশকে নোটিশ দিল মহারাষ্ট্রের রাজ্য মানবাধিকার কমিশন। কোন নিয়মের ভিত্তিতে হাসপাতালে রিয়া ঢুকেছিলেন তা জানতে চাওয়া হয়েছে।

রাজ্য মানবাধিকার কমিশনের তরফে এম সৈয়দ বলেন, কুপার হাসপাতাল কর্তৃপক্ষ ও মুম্বই পুলিশের জানতে চাওয়া হয়েছে কোন নিয়মানুসারে রিয়াকে মর্গে প্রবেশ করতে দেওয়া হয়। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দিষ্ট অনুমতি পেলে তবেই মৃতের পরিবারের সদস্য মর্গে প্রবেশ করতে পারে। কিন্তু রিয়া কীভাবে অনুমতি পেলেন? জানতে চেয়েছে রাজ্য মানবাধিকার কমিশন।

প্রসঙ্গত, ওইদিন নিজের পরিবারের সঙ্গে কুপার হাসপাতালের মর্গে পৌঁছন অভিনেত্রী। জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট মর্গে ছিলেন তিনি। করণি সেনার সদস্য সুরজিত সিং রাঠোরে দাবি, তিনি সেদিন রিয়াকে মর্গের ভিতর নিয়ে গিয়েছিলেন। সুরজিত জানিয়েছেন, মর্গের ভিতর ঢুকে রিয়া নিজেই সুশান্তের মুখের সাদা চাদর সরিয়ে ছিলেন। সুশান্তের বুকের উপর হাত রেখে শুধু বলেছিলেন, ‘সরি বাবু’।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...