Sunday, April 26, 2026

আলুর লাগামছাড়া দামবৃদ্ধি, নাভিশ্বাস ক্রেতাদের  

Date:

Share post:

ফের লাগামছাড়া দাম বৃদ্ধি আলুর। আর তাতেই মধ্যবিত্তের পকেটের টান পড়েছে। অগাস্টের শুরুতে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা । আর আজ জ্যোতি আলু ৩২, চন্দ্রমুখী ৩৬ টাকা কিলো! আলুর দামে রীতিমত ছেঁকা খাচ্ছেন ক্রেতারা। শুধু আলু নয় ,পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দামও।

অন্যান্য সবজির দাম আকাশছোঁয়া। তাই মধ্যবিত্তের হেঁসেলে একমাত্র ভরসা আলু। দিন, দিন চড়ছে দাম।খুচরো বাজারে জ্যোতি আলু পৌঁছে গিয়েছে কেজি প্রতি ৩২ টাকায়। ৩৬টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বস্তাপিছু আলুর দাম বাড়ায় খুচরো বাজারেও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

কিন্তু হঠাৎ আলুর দাম এভাবে বাড়ল কেন?

দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষার বৃষ্টি একেবারে শেষ ইনিংসে শুরু হয়েছে। এখন চালিয়ে ব্যাট করছে বর্ষা। কিন্তু প্রথমদিকে বৃষ্টির ব্যাপক ঘাটতি ছিল। বিশেষত যার জেরেই সবজির ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে এখন আনুষঙ্গিক আর কোনও সবজির যোগান সেভাবে প্রায় নেই বললেই চলে। তাই ক্রেতার নজর আলুর দিকে। আলুর চাহিদা বেড়েছে। কিন্তু এদিকে আলুর যোগানও বাড়ানো যায়নি। কারণ এরাজ্যের আলু আবার রফতানি হচ্ছে ওড়িশা, অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অসমে। সবমিলিয়ে যত চাহিদা সেই অনুপাতে যোগান না থাকাতেই বাড়ছে দাম।

হিমঘর থেকে প্রয়োজনের তুলনায় কম আলু বাজারে আসছে।এরই পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের জন্য কৃত্রিম সংকট তৈরি করছে। আলুর দামে লাগাম পরাতে টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সুফল বাংলার স্টলে ২৫টাকায় মিলছে আলু। তবে,আলু ব্যবসায়ীরা বলছেন, দাম আপাতত কমার কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...