Thursday, May 14, 2026

BREAKING:সেপ্টেম্বরে ৩ দিন পূর্ণ লকডাউন রাজ্যে, দেখে নিন কোন কোন দিন

Date:

Share post:

এবারে সেপ্টেম্বর মাসেও বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ কিছুই খুলবে না। যেভাবে কয়েকদিন লকডাউন চলেছে অগাস্ট মাসে, সেভাবেই সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে।

এদিন সেপ্টেম্বর মাসে বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,‌৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে। সেই কারণেই সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখ নতুন করে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের পরের ক্যাবিনেট মিটিং বসবে ১৭ সেপ্টেম্বর। সেইদিন সংক্রমণের পরিমাণ ও হার দেখে পরবর্তীকালে কীভাবে লকডাউন চলবে না, উঠে যাবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...