Wednesday, June 24, 2026

মধ্যমণি মমতার সিদ্ধান্তেই সীলমোহর বাকিদের

Date:

Share post:

নিট, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থগিতের দাবিতে একজোট হয়েছেন বিরোধীদের একাংশ। বুধবার এই বৈঠকের মধ্যমণি হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই প্রথম নয়, গত লোকসভা ভোটের আগে এই ধরনের বৈঠকে আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকেছেন মুখ্যমন্ত্রী।

এদিন বৈঠক পরিচালনার পুরো দায়িত্বভার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেন সোনিয়া গান্ধী। প্রত্যেকটি ইস্যুতে শেষ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন ৭ জন মুখ্যমন্ত্রী। যার মধ্যে এরাজ্যই একেবারে কংগ্রেসের সঙ্গে সম্পর্কহীন। বাকি ৬ জনের মধ্যে ৪ জনই কংগ্রেস শাসিত রাজ্যের এবং ২ জন কংগ্রেস জোট শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকের শুরুতে প্রথমে মমতাকে বলতে বলেন সোনিয়া গান্ধী। মুখ্যমন্ত্রীর বলা শেষ হওয়ার পর, সোনিয়াকে বৈঠক এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন মমতা। কংগ্রেস নেত্রী বলেন, “আপনি ভালো বলছেন। বৈঠক আপনি পরিচালনা করুন।” মুখ্যমন্ত্রী বলেন, “আপনি বর্ষীয়ান নেত্রী, আপনিই চালিয়ে যান বৈঠক।” শেষ পর্যন্ত সোনিয়ার অনুরোধে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক পরিচালনা করেন।

বৈঠক পরিচালনার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়, বৈঠকে উপস্থিত ৭ রাজ্য একসঙ্গে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যগুলির সঙ্গেও কথা বলবেন। পাঞ্জাব সরকারের নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ করেন।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...