Thursday, May 14, 2026

রাজ্যের NEET পরীক্ষার্থী ৭৭,০৬১ জন, JEE-তে ৩৭,৯৭৩

Date:

Share post:

ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবারই জানিয়েছে, JEE বা NEET পরীক্ষা সেপ্টেম্বর মাসের নির্ধারিত দিনেই হবে৷

এবার দেশের প্রতিটি রাজ্য থেকে ঠিক কতজন করে পরীক্ষার্থী সেপ্টেম্বরের JEE বা NEET পরীক্ষায় বসছে
তার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

◾ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ বছর বাংলা থেকে NEET বা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন ৭৭০৬১ জন পরীক্ষার্থী ৷

◾গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা
প্রায় ১০ হাজার বেশি।

◾গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭৭৭৬।

◾এ রাজ্যে মোট ১৮৯টি পরীক্ষা কেন্দ্রে NEET নেওয়া হবে।

◾এ বার JEE (MAIN) পরীক্ষা দিচ্ছেন ৩৭,৯৭৩ জন পরীক্ষার্থী ৷

◾গতবারের তুলনায় ২০০০ বেশি।

◾মোট ১৫ টি পরীক্ষার কেন্দ্রে JEE (MAIN) প্রবেশিকা নেওয়া হবে।

◾সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং- প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়।

◾মহামারি আবহের কথা মাথায় রেখে এবং পরীক্ষার্থীরা যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে পারেন,
সে জন্য প্রতিদিনে ১২ ধাপে পরীক্ষা নেওয়া হবে।

◾JEE (MAIN) পরীক্ষা দেওয়ার সময় যাতে এক একটি পর্যায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী না আসে তার জন্য প্রত্যেক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে।

◾গতবছর অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল ৮টি ধাপে।

◾মহামারি পরিস্থিতিতে দুই প্রবেশিকা পরীক্ষার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

◾ JEE (MAIN)- এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে৷

◾ NEET-এ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৫৪৬টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৮৪৩টি৷

◾এবছর JEE (MAIN) নেওয়া হবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

◾ NEET নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...