Tuesday, May 12, 2026

ভাইরাসে আক্রান্ত সস্ত্রীক অতীন ঘোষ

Date:

Share post:

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। জানা গিয়েছে, তাঁর স্ত্রীও ভাইরাসে আক্রান্ত। বুধবার সন্ধেয় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তাঁদের মেয়ের নমুনা পরীক্ষা আজ, বৃহস্পতিবার করা হবে।

কলকাতা পুরসভার তরফে বাড়ি বাড়ি গিয়ে র‍্যাপিড টেস্ট করানো হচ্ছে। জানা গিয়েছে, সেই টেস্ট করিয়েছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র ও তাঁর স্ত্রী। গত ১৯ তারিখ থেকেই জ্বর ছিল অতীন ঘোষের। তাঁর রিপোর্ট পজিটিভ আসতেই আতঙ্ক ছড়িয়েছে পুরসভায়। মঙ্গলবার পুরসভায় একটি বৈঠকে যোগ দেন তিনি। ফিরহাদ হাকিমের সঙ্গেও ঘণ্টা দেড়েক বৈঠক করেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা পুরসভা স্যানিটাইজ করা হতে পারে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...