Sunday, May 3, 2026

বর্ণবিদ্বেষ-বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে ধৃত নাবালক

Date:

Share post:

আমেরিকার বিভিন্ন জায়গায় বর্ণবিদ্বেষ-বিরোধী বিক্ষোভে চলছে উত্তেজনা। মঙ্গলবার মাঝরাতে কেনোশা শহরে তেমনই একটি বিক্ষোভে গুলি চালায় মৃত্যু হয় দুই কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীর। সেই ঘটনায় এক শ্বেতাঙ্গ নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। উইসকনসিনের পড়শি প্রদেশ ইলিনয়ের বাসিন্দা সে। বিক্ষোভ ঠেকাতে পুলিশই গুলি চালিয়েছিল বলে প্রথমে মনে করা হয়। ফের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল কেনোশার পুলিশ প্রশাসনকে। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ দেখে ১৭ বছরের ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের দিকে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পুলিশের সামনে দিয়েই নিজের সেমি অটোম্যাটিক রাইফলটি নিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে সে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত অত পুলিশ গাড়ি তাকে কেন খেয়াল করল না, সে প্রশ্ন উঠেছে।আপাতত জেল হেফাজতে রয়েছে ওই নাবালক।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...