Saturday, April 18, 2026

দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় করোনার দাপট অব্যাহত

Date:

Share post:

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। রোজ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৮২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৬ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০৭৩। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৬,৩৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২৮৬ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,২৪,৩৩২ জন।

আরও পড়ুন- আলুর দাম বাঁধা হল পঁচিশে, না মানলে বন্ধ হতে পারে রপ্তানি!

Related articles

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর...