Wednesday, June 24, 2026

আচমকা বিকট শব্দে চলন্ত গাড়িতে বিস্ফোরণ! বাকিটা গায়ে কাঁটা দেওয়ার মতো

Date:

Share post:

রাস্তার মাঝে আচমকা বিকট শব্দে চলন্ত মারুতি গাড়িতে বিস্ফোরণ। এরপর আগুনে ভস্মীভূত সেই গাড়ি। ঘটনাটি ঘটে আজ, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার সুপার স্পেশ্যালিটি হসপিটাল রোডে। যাত্রী বোঝাই গাড়িটি গাড়িটি পটাশপুর থেকে এগরার দিকেই যাচ্ছিল। গাড়িটির গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। গ্যাসে চলা ওই গাড়ির মধ্যে অতিরিক্ত একটি সিলিন্ডার ছিল। সেটি ফেটেই আগুন লাগে। চালক-সহ যাত্রীরা সময়মতো বেরিয়ে যাওয়ায় অবশ্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়।

যা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায় এগরায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির জন্য বেশকিছু সময় ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে মানুষ ভিড় জমান বিষয়টি দেখার জন্য। আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...