Friday, May 15, 2026

‘ম্যায় হুঁ না’–র পাল্টা রাজ্যপালের ‘ম্যায় ভি হুঁ না’

Date:

Share post:

তৃণমূলের টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ছবিতে লেখা ‘ম্যায় হুঁ না’–র পাল্টা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । শনিবার রাজ্যপাল টুইটে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘‌ম্যায় হুঁ না–র প্রতিক্রিয়ায় আমি লিখলাম ‘ম্যায় ভি হুঁ না’‌। এর পরই তিনি জনকল্যাণে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন । রাজ্যপাল লিখেছেন, ‘‌সংবিধানের প্রকৃত ভাবধারায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে রাজ্যের উন্নতির জন্য কাজ করব। আর চেষ্টা করব জনগণের দুর্ভোগ দুর্দশা প্রশমন করতে।’‌
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভা শেষে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ম্যায় হুঁ না’। আর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ জুলাইয়ের আগের দিন বৃহস্পতিবার রাতে বলিউডি সেই সংলাপ তুলে ধরে জননেত্রীর একটি ছবি টুইট করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ছবিটির ওপরই রোমান হরফে লেখা ছির ‘ম্যায় হুঁ না’।


তবে এরও যে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল তা নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায় ।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...