Wednesday, June 24, 2026

বিরল রোগের চিকিৎসায় পাশে নেই সরকার, রোগীর পাশে ওষুধ প্রস্তুতকারী সংস্থা

Date:

Share post:

রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি তথা এসএমএ। রোগের চিকিৎসার খরচ বহন করে ইংল্যান্ড, আমেরিকার সরকার। অথচ বিরল রোগ নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই এই দেশের সরকারের। নির্বিকার বিমা সংস্থাগুলিও।

শিশুরোগ বিশেষজ্ঞ সংযুক্তা দে জানান, ক্রোমোজোম ফাইভের ত্রুটির কারণে এই রোগ হয়। ক্রোমোজোমে থাকা জিন সার্ভাইভাল মোটর নিউরন এক এবং দুই প্রোটিন তৈরি করে। সার্ভাইভাল মোটর নিউরন এক ঠিক মতো উৎপাদন না হলেই এই রোগ হয়।

এই রাজ্যের এক ২ বছর বয়সী শিশু এসএমএ-১ আক্রান্ত হয়েছে। শিশুর মা জানান, ৬ মাস বয়স হয়ে গেলেও উপুড় হতে পারছিল না। কেন এমন হচ্ছে তা জানতে বহু চিকিৎসক দেখাই। শেষ পর্যন্ত জানা যায় স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি হয়েছে। আক্রান্তদের অভিভাবকদের সংগঠন ‘কিওর এসএমএ ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র সাহায্যে বেসরকারি হাসপাতালের চিকিৎসক সংযুক্তা দে-র কাছে ছেলেকে নিয়ে যাই।” ইতিমধ্যেই ওই শিশুকে নিখরচায় ওষুধ দিতে চলেছে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। পূর্ব ভারতে নিখরচায় ওষুধ দেওয়ার ঘটনা এই প্রথম।

প্রসঙ্গত, প্রায় চার বছর আগে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি চিকিৎসার জন্য স্পাইনাল ইঞ্জেকশন আবিষ্কার হয়। এই দেশের মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত ইনজেকশন পেয়েছিলেন। পূর্ব ভারতের আক্রান্তদের নাম পাঠানো হয়েছিল। কিন্তু কেউ পাননি বলে জানা গিয়েছে।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...