Thursday, June 4, 2026

‘এক দেশ এক ভোট’ লক্ষ্য নিয়ে একধাপ এগোল কেন্দ্র

Date:

Share post:

‘এক দেশ এক ভোট’ কার্যকর করার লক্ষ্যে আরও একধাপ এগলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সম্প্রতি পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত দেশে একটাই ভোটার তালিকা তৈরির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছে প্রধানমন্ত্রীর দফতর। নতুন নিয়ম কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করে সংশ্লিষ্ট ধারা বদলাতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। সংবিধান অনুযায়ী এখন দেশে স্থানীয় নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত ও পুরসভার ভোট প্রক্রিয়ার পুরো দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপর। এই স্থানীয় নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকাও তৈরি করে রাজ্য নির্বাচন কমিশন। এই কাজে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনওরকম হস্তক্ষেপের এক্তিয়ার বা অধিকার থাকে না। এই পদ্ধতিরই পরিবর্তন করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। গত ১৩ অগস্ট এই নিয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্রর নেতৃত্বে বৈঠকে এই সংক্রান্ত সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ২৪৩ কে ধারায় পঞ্চায়েত ভোটের কথা বলা হয়েছে। ২৪৩ জেড-এ ধারায় আছে পুরসভা নির্বাচনের কথা। এই দুই ধারা অনুযায়ী, পঞ্চায়েত ও পুরসভার ভোট পরিচালনা ও ভোটার তালিকা তৈরির দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপর। এই কমিশনের প্রধান অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন রাজ্যপাল। সংবিধানের এই দুই ধারা সংশোধন করে পঞ্চায়েত ও পুরভোটের মত স্থানীয় স্তরের নির্বাচনকেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসতে চাইছে সরকার।

আরও পড়ুন- উপাচার্যরা শাসক দলের গৃহভৃত্য! সায়ন্তনের কথায় তীব্র প্রতিক্রিয়া

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...