Saturday, June 13, 2026

উপাচার্যরা শাসক দলের গৃহভৃত্য! সায়ন্তনের কথায় তীব্র প্রতিক্রিয়া

Date:

Share post:

উপাচার্যরা শাসক দলের গৃহভৃত্য! বিস্ফোরণ বিজেপি নেতা সায়ন্তন বসুর। এবার কু-কথার নজিরের অভিযোগ। শেওড়াফুলিতে দলীয় কর্মসূচিতে এসে শনিবার রাজ্য দলের অন্যতম মুখ সায়ন্তনকে জানতে চাওয়া হয় কেন্দ্রের শিক্ষানীতি এবং তার বিরোধিতা নিয়ে। সে প্রসঙ্গে সায়ন্তন বলেন, কোনও শিক্ষক বা শিক্ষক সংগঠন কী বলেছে ভ্রান্ত শিক্ষানীতি? কারা বিরোধিতা করছেন? এবার আক্রমণাত্মক সায়ন্তন সুর চড়িয়ে বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা তৃণমূল কংগ্রেসের গৃহভৃত্যের কাজ করে। তাদের কাজ তৃণমূল কংগ্রেসের নেতাদের জামা-কাপড় ধুয়ে দেওয়া। এ নিয়ে রাজ্যের শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া। বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন বলেন, এভাবে শিক্ষকদের অপমান করে বাংলার মানুষের মন পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন, অর্বাচীনের মতো কথা। শিক্ষায় খোলা হাওয়া এই রাজ্যে। যাদের সহ্য হচ্ছে না, তারা কু-কথার মালা জপছে। মানুষ এ কথার জবাব দেবেন সঠিক সময়ে।

আরও পড়ুন- এবার চাকরি খোয়ানোর সম্ভাবনা ৫০ ঊর্ধ্বে পুলিশকর্মীদের! জারি বিজ্ঞপ্তি

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...