Sunday, May 3, 2026

গভীর রাতে ডালহৌসিতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান-অফিস

Date:

Share post:

রাতের শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার গভীর রাতে ডালহৌসি চত্বরের একটি বাড়িতে আগুন লেগে যায়। যার জেরে আশেপাশে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। ওই পুরোনো বাড়িটিতে সবমিলিয়ে প্রায় ৪০টি অফিস ও দোকান ছিল।

এলাকার বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ারস্ট্রিট থানার পুলিশ। চলে আসে দমকলের ৫টি ইঞ্জিনও। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...