Saturday, March 14, 2026

মোদি সরকারের ঘোষণা, ‘পুরনো’ কেন্দ্রীয় কর্মীদের যে কোনও সময়ে বাধ্যতামূলক অবসর

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের পুরনো কর্মীদের ‘সুখের দিন’ শেষ !

৫০-৫৫ বছর বয়স বা ৩০ বছর কাজ করেছেন এমন যে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীকে “জনস্বার্থ রক্ষা” করতে সরকার যে কোনও মুহূর্তে অবসরগ্রহণে বাধ্য করতে পারে৷ এমনই জানিয়েছে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার।

চাকরিক্ষেত্রে ৩০ বছর পার করেছেন, এমন কর্মীদের কর্মদক্ষতা এবার খতিয়ে দেখা হবে। দেখা হবে তাঁরা কোনও দুর্নীতিতে জড়িয়েছেন কিনা। রেকর্ডে যদি স্বচ্ছতার অভাব দেখা যায় তবে তাঁদের অবসরগ্রহণে বাধ্য করা হবে। এবং এই কাজ করা হবে ‘জনস্বার্থে’৷ কর্মীবর্গ-মন্ত্রক সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রীয় দফতরে এই সার্ভিস রেকর্ড রিভিউ চালু হতে চলেছে। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেতন পান, এমন কর্মীদের কর্মদক্ষতা বিচার করা হবে মৌলিক বিধি ৫৬ (J)এবং ৫৬ (I), এবং সেন্ট্রাল সিভিল রুল, ১৯৭২-এর ৪৮ (১) ধারার আওতায়। এই ধারায় বলা আছে, জনস্বার্থে যে কোনও সরকারি কর্মচারীকে অবসর গ্রহণে বাধ্য করার এক্তিয়ার আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্ধারিত সময়সীমার আগেই অবসরগ্রহণে বাধ্য করার অর্থ, তা আদৌ কোনও শাস্তি নয়। এটা বাধ্যতামূলক অবসরগ্রহণের নামান্তর। কেন্দ্রীয় সিভিল সার্ভিস রুল ১৯৬৫ অনুযায়ী কর্মে বিচ্যুতির জন্য এই বিধি প্রয়োগ করা যায়। ৫০-৫৫ বছর বয়স বা ৩০ বছর কাজ করেছেন এমন যে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীকে সরকার যে কোনও মুহূর্তে অবসরগ্রহণে বাধ্য করতে পারে জনস্বার্থের বিষয়টিকে সামনে রেখে।
মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, একই সঙ্গে কাজের গতি পর্যবেক্ষণ, কর্মপদ্ধতির মূল্যায়ণ, এবং বাধ্যতামূলক অবসরগ্রহণকে ‘এক জানালা’-য় আনতে এই বিধি কার্যকর করছে কেন্দ্র। ইতিমধ্যেই সমস্ত কেন্দ্রীয় দফতরের সেক্রেটারির কাছে এই নির্দেশিকা পাঠানো শুরু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...