Friday, May 15, 2026

ডোমকলে গুলি-কাণ্ডে তৃণমূল বুথ সভাপতি ও তার শাগরেদ পুলিশের জালে

Date:

Share post:

ডোমকলে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আশাদুল শেখকে। সঙ্গে তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়। আদালতে পুলিশ তাদের ৫ দিনের হেফাজত চেয়েছে।

গতকাল, রবিবার ডোমকলের ১৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোড়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিবাদ শুরু। রাস্তায় বাস, টোটো চলাকালীন আশাদুলের ভাই ও তার সঙ্গী রিভলবার বের করে গুলি চালায়। দুজন গুরুতর আহত হয়। আশাদুল ছিল ঘটনাস্থলের গায়েই। এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলা হলেও জেলা সভাপতি অশোক দাস তা অস্বীকার করেন, এবং তাঁর দাবি ছিল, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত ছিল না। যদিও পুলিশ তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করায় মুখ পুড়ল অশোক দাসের।

আরও পড়ুন : ফুটপাতে দোকান বসানো নিয়ে লড়াই, ডোমকলে প্রকাশ্যে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...