Saturday, May 16, 2026

৩ দিদির সঙ্গে ঝামেলা করে হাসপাতালে সুশান্ত, বিস্ফোরক শ্রুতির আইনজীবী

Date:

Share post:

সুশান্ত মৃত্যুর তদন্ত শুরু করেছে সিবিআই। অন্যদিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ইডি এবং এনসিবি। এরই মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির আইনজীবী। সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, এক রাতে ৩ দিদির সঙ্গে ঝামেলা হয় সুশান্তের। শেষ পর্যন্ত অভিনেতাকে হাসপাতাল ভর্তি করতে হয়।

আগেও রিয়া একাধিকবার দাবি করেছেন, সুশান্তের পরিবারের সঙ্গে ক্রমশ সম্পর্কের অবনতি হচ্ছিল। এবার একই সুর শোনা গেল শ্রুতির গলাতেও। শ্রুতির আইনজীবী অশোক সারাওগি জানান, ” রিয়ার সঙ্গে সম্পর্কের পরই সুশান্ত মাদক নিতে এই কথা একেবারেই ভুল। সুশান্তের প্রাক্তন দেহরক্ষী সোহেল সাগর। সোহেল এবং তাঁর আরও দুই বন্ধু আয়ুশ, আনন্দী ও সুশান্ত একসঙ্গে অভিনেতার বাড়িতে মাদক সেবন করতেন।” তাঁর বক্তব্য, সুশান্তের দিদিদের উপস্থিতিতেও পার্টি চলত। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে একে ৪৭ মাদকের সাংকেতিক নাম ব্যবহার করে আলোচনা হতো।

আইনজীবীর আরও দাবি, “গত বছর নভেম্বর মাসে সুশান্তের তিন দিদি তাঁর সঙ্গে দেখা করতে মুম্বই যান। ২৭ নভেম্বর ভাইবোনদের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলার জেরে তিন দিদি অভিনেতা বাড়ি ছেড়ে চলে যান। পাশেই ললিত হোটেলে ওঠেন তাঁরা। এরপরই অসুস্থ হয়ে পড়েন সুশান্ত। তাঁকে খার-এর হিন্দুজা হাসপাতালে ভর্তি করতে হয়।”

আরও পড়ুন : ৮ থেকে ১২ জুন কী হয়েছিল জানতে কাল সুশান্তর দিদি মিতুকে তলব সিবিআইয়ের

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...