Wednesday, June 24, 2026

সুপ্রিম কোর্টের রায় মেনে জরিমানার ১ টাকা জমা দিলেন প্রশান্ত ভূষণ

Date:

Share post:

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য ‘সাজাপ্রাপ্ত’ আইনজীবী প্রশান্ত ভূষণকে সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট৷

কিন্তু সময় নষ্ট করেননি তিনি৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে সোমবারই ধার্য করা জরিমানার ১ টাকা দিয়ে দিলেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ৷

দু’টি টুইটের মাধ্যমে আদালত অবমাননা করার শাস্তি হিসেবে এ দিনই প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট৷ রায়ে বলা হয়, জরিমানা না দিলে তাঁর ৩ মাসের জেল এবং ৩ বছরের জন্য প্রশান্ত ভূষণ আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না৷

রায় ঘোষণার কিছুক্ষণ পরই টুইটে প্রশান্ত ভূষণ লেখেন, “আমার বন্ধু এবং সিনিয়র সতীর্থ রাজীব ধাওয়ান রায় বেরনোর সঙ্গে সঙ্গেই ১ টাকা জমা দিয়ে দিয়েছেন৷ শীর্ষ আদালতের রায় আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করছি৷” শীর্ষ আদালতের রায়ে তিনি যে খুশি, এই টুইটেই তা স্পষ্ট করেছেন প্রশান্ত ভূষণ৷

ওই টুইটেই তিনি নিজের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ১ টাকার কয়েন হাতে নিয়ে হাসিমুখে ছবিও পোস্ট করেছেন তিনি৷

সুপ্রিম কোর্ট এবং কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে কয়েকটি ট্যুইট করায় প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছিল৷ শাস্তি ঘোষণার আগে সুপ্রিম কোর্ট তাঁকে ক্ষমা চাইতে বললেও রাজি হননি প্রশান্ত ভূষণ৷ এর উত্তরে বিশিষ্ট এই আইনজীবী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে৷ সেই অধিকার থেকেই টুইটে নিজস্ব মতামত জানিয়েছিলেন তিনি৷ গত ১৪ আগস্ট প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত৷

আরও পড়ুন : প্রশান্ত ভূষণকে এক টাকা জরিমানার শাস্তি ঘোষণা শীর্ষ আদালতের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...