Wednesday, June 24, 2026

BREAKING: সেপ্টেম্বরে ঘোষিত লকডাউন পালন হবে রাজ্যে, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুযায়ী, করোনা মোকাবিলায় সেপ্টেম্বরে ঘোষিত তারিখগুলিতে পূর্ণাঙ্গ লকডাউন পালন হবে রাজ্যজুড়ে, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সেপ্টেম্বর মাসে পূর্ণ লকডাউনের নোটিশ আজ, সোমবার রাজ্য সরকার জারি করে জানিয়েছে আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ লকডাউন হবে রাজ্যেজুড়ে।

এদিকে, গোটা দেশের মতো এ রাজ্যেও মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তা চলার কথা ছিল ৭ সেপ্টেম্বর থেকে। লকডাউনের জন্য তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কন্টেইনমেন্ট জোনের বাইরে পূর্ণ লকডাউন জারি করতে গেলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্যগুলিকে৷ আনলক ফোরের জন্য কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে, তাতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে সেপ্টেম্বর মাসে রাজ্যে তিন দিন পূর্ণ লকডাউন করা যাবে কি না, তা জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার৷ গত বুধবার ক্যাবিনেট বৈঠকের পর সেপ্টেম্বর মাসে তিন দিন পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বরের আগে রাজ্যের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে গোটা মাসই সাপ্তাহিক লকডাউন চলবে কি না৷

আরও পড়ুন : Big Breaking: অক্টোবর মাসে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...