Tuesday, March 17, 2026

ফের মিথ্যাচার! লাদাখে সীমান্ত লঙ্ঘনের দাবি ওড়ালো চিন

Date:

Share post:

ফের মিথ্যাচার! লাদাখ সীমান্তে নতুন করে উত্তেজনা ও প্ররোচনা তৈরির অভিযোগ খারিজ করল চিন। তাদের দাবি, কঠোরভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) মেনে চলে চিন। তাদের বাহিনী কখনও সীমা লঙ্ঘন করে না।

এদিকে,গত ২৯ ও ৩০ অগাস্ট রাতে লাদাখে চিনা বাহিনী নতুন করে আগ্রাসন দেখিয়েছে বলে সোমবার জানান ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক। তা নিয়ে এদিন বেজিংয়ে প্রশ্নের মুখে পড়েন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। কিন্তু ভারতের অভিযোগ খারিজ করে ঝাও বলেন, চিনা বাহিনী কঠোরভাবে এলএসি মেনে চলে। তারা কখনও সীমা লঙ্ঘন করে না। ওই এলাকায় সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা জারি রয়েছে। এদিকে লাদাখে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় চুসুলে দুই দেশের ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক শুরু হয়েছে বলে এদিন ভারতের তরফে জানানো হয়। তা নিয়ে প্রশ্ন করলে ঝাও বলেন, কূটনৈতিক ও সামরিক স্তরে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। নির্দিষ্ট কোনও বৈঠক বা আলোচনার কথা বলার হলে সময়মত তা প্রকাশ করা হবে।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...