Tuesday, May 19, 2026

ফের শোকের ছায়া বিনোদন জগতে, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আত্মহত্যার ঘটনা ঘটল। রবিবার বাংলাদেশের মডেল অভিনেত্রী লরেন মেন্ডেস আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে খবর, নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মডেল হিসেবেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন। পরে বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। একইসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন লরেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ তাঁর অভিনয় নজর কেড়েছিল। কিন্তু কেরিয়ারের শুরুতেই কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...