Monday, April 6, 2026

লকডাউনের মধ্যে পরীক্ষা কলকাতায়! দেরি হওয়ায় ঢুকতে দেওয়া হলো না পরীক্ষার্থীদের

Date:

Share post:

লকডাউনের মধ্যেই কলকাতায় হল ফরেন  মেডিক্যাল    গ্রেজুয়েট প্রবেশিকা পরীক্ষা। আর তাকে কেন্দ্র করে সল্টলেক সেক্টর ফাইভে তৈরি হলো উত্তেজনা। টিসিএস গীতবিতান ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র হয়। কিন্তু লকডাউনের জেরে বহু পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি। অভিযোগ, লকডাউন সত্বেও পরীক্ষা নেওয়া হয়। লকডাউনের দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে নাজেহাল অবস্থা পরীক্ষার্থীদের। দেরি হয় বেশ কয়েকজন পরীক্ষার্থীর।

পরীক্ষার্থীরা জানিয়েছেন, রাস্তায় বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর জন্য পুলিশ পথ আটকায়। একাধিকবার পথ আটকে তাঁদের জিজ্ঞাসা করা হয় কোথায় যাচ্ছেন, কী উদ্দেশ্যে লকডাউনে বেরিয়েছেন। ফলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অনেকের কয়েক মিনিট দেরি হয়। অভিযোগ, সামান্য দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। অন্যদিকে, যারা পরীক্ষা নেবেন তাঁরা আধঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন বলে অভিযোগ পরীক্ষার্থীদের।

পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, উত্তর প্রদেশ, অসম এবং ওড়িশা থেকে বহু পরীক্ষার্থী এই প্রবেশিকা দিতে এসেছেন এ রাজ্যে। দেরি হওয়ার অজুহাতে পক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি। অথচ যারা পরীক্ষা নেবেন তারা নির্ধারিত সময়ের পরে ঢুকলে ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। দেরি করে ঢোকা পরিদর্শকদের ঘিরে বিক্ষোভ দেখান পরীক্ষার্থী সহ অভিভাবকদের একাংশ। শেষ পর্যন্ত ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...