Tuesday, May 19, 2026

লাদাখ সীমান্তে লাল ফৌজের প্ররোচনার আগে যুদ্ধ বিমান মোতায়েন করে চিন

Date:

Share post:

শান্তি আলোচনার মাঝে চিনের দুমুখো নীতির কারণে লাদাখ সীমান্তে নতুন করে চরম উত্তেজনার পরিস্থিতি। জানা গিয়েছে, প্যাংগং সো-তে ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকায় সংঘাত তৈরির আগে সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করে চিন। সেনা সূত্রে এই তথ্য সামনে এসেছে। এই খবর অনুযায়ী, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যুদ্ধবিমান মোতায়েন করেছে। চিনের এই বেআইনি আগ্রাসী মনোভাবের ফলে চরম উত্তেজনা তৈরি হয়েছে দুদেশের সেনা বাহিনীর মধ্যে।

ইতিমধ্যে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২৯ অগাস্ট রাত থেকে ৩০ অগাস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চিনের সেনার পেট্রোলিং দেখতে পায় ভারতীয় সেনা। ভারতের অভিযোগ, প্যাংগংয়ের দক্ষিণে ভারতীয় ভূখণ্ডে চিনের সেনারা নতুন করে ঢোকার চেষ্টা করছিল। এইসময় ভারতীয় সেনা চিনের সেনাবাহিনীকে বাধা দিয়ে হঠিয়ে দেয়। সেনা সূত্রে খবর, এইসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। তবে হতাহতের কোনও খবর নেই। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক কর্নেল আমন আনন্দ বলেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাতের পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯ ও ৩০ আগস্ট রাতে পিএলএ তা বিনা প্ররোচনায় লঙ্ঘন করে। স্থিতাবস্থা নষ্ট করতে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...