Saturday, May 16, 2026

ইতিহাস স্পর্শ করতে আজ ফের কোর্টে নামছেন সেরেনা

Date:

Share post:

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। মহামারীর আবহকে পিছনে ফেলে আজ শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্র ওপেন। নিয়মবিধির বেড়াজালে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হওয়ায় নেই বহু তারকা। আর এই পরিস্থিতিতে ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিততে পারলে নিজের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখতে পারবেন সেরেনা। তৃতীয় বাছাই সেরেনা আজ অভিযান শুরু করছেন যুক্তরাষ্ট্রেরই 96 নম্বরে থাকা ক্রিস্টি অ্যানের বিরুদ্ধে। এর আগে মারগারেট কোর্টে 24 টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জিতে ছিলেন। গত তিন বছর ধরে অনেক চেষ্টা করেও সেরেনা সেই রেকর্ড স্পর্শ করতে পারেননি। কিন্তু এবার করোনার আবহে অনেক তারকাই অনুপস্থিত থাকায়, ইতিহাসে তাকে হাতছানি দিচ্ছে। 38 বছর বয়সী তারকা এবার একটু নয় অনেকটাই এগিয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তার কোচ।

তার যুক্তি, তারকারা অভিজ্ঞতা ও ধারাবাহিকতার সংমিশ্রণে যেকোনও পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে সক্ষম হন। তাই তারা স্বতন্ত্র। সেরেনা সেই দলেই পড়েন। তার জয় নিয়ে কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু সম্প্রতি সেরেনার পারফরম্যান্স অন্য কথা বলছে। গত সপ্তাহে লেক্সিংটনে এবং চলতি সপ্তাহে নিউইয়র্কে ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে সেরিনা বিশ্রিভাবে হেরেছেন। এখন সময়ই বলবে আদৌ এই মার্কিন তারকা তার লক্ষ্য পূরণে সফল হন কিনা। করতে পারেন কিনা ২৪টি গ্র্যান্ডস্লামের রেকর্ড স্পর্শ।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...