Saturday, April 4, 2026

কর্মরত চিকিৎসকদের আসন সংরক্ষণ রাজ্যের এক্তিয়ারভুক্ত: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

তিন বছর ধরে কর্মরত চিকিৎসকদের এমডি-এমএস কোর্সে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ আসন সংরক্ষণ করেছিল রাজ্য। কিন্তু এই সিদ্ধান্ত বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশ সংবিধানসম্মত নয় বলে সোমবার জানিয়েছে সুপ্রিম কোর্ট।

হাইকোর্টের তৎকালীন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, এমডি-এমএস-এ আসন সংরক্ষণ রাজ্যের এক্তিয়ারভুক্ত নয়। এমনকী সেই সময় কর্মরত চিকিৎসকদের সংশ্লিষ্ট কোর্সে ভর্তি বাতিল করে দেয় আদালত। এই রায়ের পরিপ্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে আসন সংরক্ষণের অধিকার রাজ্যের আছে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, যেসব কর্মরত চিকিৎসকরা ভর্তি হয়েছিলেন, তাঁদের ভর্তি বহাল থাকবে। রাজ্য সরকারের নিয়ম মেনে তাঁদের পাঁচ বছরের বন্ড জমা দিয়ে জানাতে হবে, পাশ করে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা দেবেন।

কর্মরত চিকিৎসকদের আইনজীবী কল্লোল বসু ও সুমন বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৩ সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয়, ৩ বছর ধরে কর্মরত চিকিৎসকদের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৯ সালে ‘ওপেন ক্যাটেগরি’র কয়েক জন চিকিৎসক কলকাতা হাইকোর্টে মামলা করেন।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের রায় মেনে জরিমানার ১ টাকা জমা দিলেন প্রশান্ত ভূষণ

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...