Tuesday, June 23, 2026

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, প্রবল জলোচ্ছাসের সতর্কতা

Date:

Share post:

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ বাসীর মিলেছে খানিক স্বস্তি। আবহাওয়ার পূর্বাভাস মত মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হয়েছে বৃষ্টি। তবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর তার জেরেই ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। পাশাপাশি প্রবল জলোচ্ছাসে  সতর্কতা জারি করা হয়েছে।

আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার দু-এক পশলা বৃষ্টিও হয়েছে তবে বিকেলের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

 

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। কিন্তু দক্ষিণবঙ্গের জারি থাকবে বৃষ্টির দাপট। তবে সপ্তাহ শেষে শনিবার থেকে বৃষ্টি বাড়বে রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

প্রবল বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভরা কোটালের জেরে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত জলোচ্ছ্বাসের সতর্কতা ৷ কলকাতায় গঙ্গাতেও জল বাড়তে পারে ৷

বৃহস্পতিবার দুপুর দু’টোয় গঙ্গার জলস্তর বেড়ে হবে ১৯ ফুট। শুক্রবার দুপুর আড়াইটেয় ১৯.১ ফুট ৷ শনিবার দুপুর তিনটে নাগাদ ফের জলস্তরের উচ্চতা হতে পারে ১৯ ফুট ৷

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...