Tuesday, June 23, 2026

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৭৮,৩৫৭, মৃত্যু ১০৪৫

Date:

Share post:

সেপ্টেম্বর মাসেও দেশজুড়ে করোনার দাপট অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৮ হাজার ৩৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। এই নিয়ে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪।

পাশাপাশি এই ২৪ ঘন্টার মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ১০৪৫ জন রোগী। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৮ লক্ষ ০১ হাজার ২৮২ জন। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৯ লক্ষ ০১ হাজার ৯০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৬ জন করোনাজয়ী।

আরও পড়ুন : টানা ৭ ঘণ্টা তল্লাশিতে বারামুল্লায় খোঁজ মিলল জঙ্গি আস্তানার, উদ্ধার অস্ত্রও

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...