Friday, May 15, 2026

আলু আকাশছোঁওয়া, পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম

Date:

Share post:

হিমঘর উপচে পড়ছে। অথচ বাজারে
আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার কোমর বেঁধে নামলেও সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তার দাম আকাশছোঁওয়া। কোথাও ৩২ টাকা কেজি তো কোথাও ৩৫ টাকা। অথচ সরকার আলুর দাম ২৫ টাকায় বেঁধে দিয়েছে।
অধিকাংশেরই বক্তব্য, এক শ্রেণির ব্যবসায়ীর অন্যায় লোভের কারণেই সমস্যা তৈরি হয়েছে। অতএব তা কড়া হাতে মোকাবিলা করা দরকার। আলু-পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছিলেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ।
তবু পরিস্থিতি বদলায় নি।
করোনা আবহে অগ্নিমূল্য বাজার। সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা দরে ঘোরাফেরা করছে। পটলের দাম আকাশছোঁওয়া, কিছু ক্ষেত্রে দিতে হতে পারে ৮০ টাকা। সামগ্রিকভাবে সবজির দর ৫০ থেকে ৬০ টাকা। খোলা বাজারে আলুর পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে চড়চড়িয়ে। ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের হেঁসেলে ।

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...